আমাদের কথা প্রিন্ট ইমেইল


বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছি আমরা। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে করেছে সহজ। সেই সাথে ব্যস্ততাও বেড়েছে। ইন্টারনেটের ব্যবহার শুরুর ফলে এখন বিশ্ব হাতের মুঠোয়। ফেইসবুকের মাধ্যমে খুব সহজেই একে-অপরের সাথে যোগাযোগ করতে পারছি, যা বন্ধুদের মাঝে দুরত্ব কমিয়ে দিয়েছে। আধুনিক বিশ্বে এখন ঘরে বসেই শুধুমাত্র একটি ক্লিক করেই প্রয়োজনীয় ঠিকানা এবং ফোন নম্বর জেনে নেয়া যায়। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো রংপুর বিভাগের মানুষদের এই সুবিধার আওতায় নিয়ে আসা।

বাংলাদেশে ফেইসবুকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অনেকেই ফেইসবুকে রংপুর সম্পর্কিত কিছু গ্রুপ এবং ফ্যান পেজ তৈরি করেছিল কিন্তু সেগুলোর অ্যাডমিনরা রংপুরের বাইরে অবস্থান করায় রংপুর সম্পর্কিত কোন খবর প্রকাশ করা হতনা, বলা যায় সেগুলো প্রায় নিস্ক্রিয় থেকে যেত। ২০০৯ সনের ৯ই আগস্ট রংপুর ফ্যান পেজ (http://www.facebook.com/Rangpur) এর যাত্রা শুরু হয়, যা এখন ফেইসবুকে রংপুর সম্পর্কিত সর্ববৃহৎ কমিউনিটিতে পরিণত হয়েছে। এই ফ্যান পেজেই একদিন হঠাৎ একজনের মন্তব্য খেয়াল করলাম, তিনি লিখেছিলেন, “কুমারখালি একটা উপজেলা হলেও তাদেরও একটা ওয়েবসাইট রয়েছে কিন্তু রংপুরের মত ঐতিহ্যবাহী জেলার কোন সমৃদ্ধ ওয়েবসাইট নেই কেন”? যিনি এই প্রশ্নটি করেছিলেন তাঁর নাম ভুলে গিয়েছি, তবে তাঁর কাছে আমরা কৃতজ্ঞ, শুধু তাঁর এই কথাটির জন্যই রংপুর ফ্যান পেজ এ আমরা একটি ঘোষণা দিয়েছিলাম, যে আমরা একটি তথ্যবহুল ওয়েবসাইট তৈরি করতে চাই তবে তা একা সম্ভব নয়, যদি কেউ ডোনেট করতে চান তবে যোগাযোগ করুন। এরপর কিছু নিবেদিত প্রাণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতদিন আমরা সরেজমিনে গিয়ে গিয়ে রংপুর শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক-বাস কাউন্টার সমূহের ঠিকানা এবং যোগাযোগের নম্বর সংগ্রহ করেছি। এখনো অনেক সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহ বাকি রয়েছে। সকল ঠিকানাই পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে, এছাড়া যে কোন ব্যক্তি তাঁর নিজ প্রতিষ্ঠানের ঠিকানা খুব সহজে নিজেই অন্তর্ভুক্ত করতে পারবেন। অপর দিকে সকলেই ফেইসবুক অ্যাকাউন্ট দিয়েই এই সাইটে লগইন করতে পারবেন, এক্ষেত্রে কোন স্ট্যাটাস দেয়া মাত্র স্বয়ংক্রিয় ভাবে তাঁর ফেইসবুক এর স্ট্যাটাসও আপডেট হয়ে যাবে। এছাড়া আলাদা ভাবে রেজিস্টার করেও লগইন করতে পারবেন। এখানে থাকছে ছবি এবং ভিডিও আপলোডের সুবিধা, সেই সাথে গ্রুপ তৈরি সহ আরো নানা সুবিধা।

আপাতত আমরা পরীক্ষামূলক সংস্করণ সকলের জন্য উন্মুক্ত করে দিলাম, প্রতিনিয়তই আমাদের সাইট আপডেট হতে থাকবে। ধীরে ধীরে রংপুরের ইতিহাস খবর এবং অন্যান্য বিষয়ের উপর জোর দেয়া হবে। এখন শুধুমাত্র রংপুরের সকল প্রতিষ্ঠানের ঠিকানা এবং ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে, তবে আমরা চাই রংপুর বিভাগের আট জেলার মানুষ ঘরে বসে এক ক্লিকেই যাতে সকল প্রতিষ্ঠানের তথ্য পেয়ে যান।

কৃতজ্ঞতা স্বীকার

এই সাইটের পেছনে যাদের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে তাঁরা হলেনঃ

১. নাসিরুল ওয়াহাব অপু
২. ফেরদৌস ওয়াহিদ
৩. সোফিয়া শিউলি
৪. গোলাম মোস্তফা মিলন
৫. মানিক সরকার মানিক
৬. আজরফ আনাম চৌধুরী তামীম।

কারো নাম উল্লেখ করতে ভুলে গিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। মনে পড়া মাত্রই এই তালিকায় আপনাদের নাম যোগ করা হবে। রংপুর ওয়েবের আগে এবং পরে রংপুরকে ভালোবেসে যারা ওয়েবসাইট তৈরি করেছেন এবং করছেন তাঁদের সকলের প্রতি শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।


নিবেদক
অ্যাডমিন,
রংপুর ওয়েব।

 
 

Facebook Like Box